মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনা: ১৭শ যাত্রীবাহী প্রমোদতরীতে দুর্ভোগ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২৭৬ বার

সিঙ্গাপুরে প্রায় ১৭’শ যাত্রীবাহী এক প্রমোদতরীতে করোনা রোগী সনাক্ত হওয়ায় জাহাজটিকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। এর যাত্রীদের কেবিনে থাকার জন্য বলা হয়েছে। ‘কোয়ান্টাম অফ দ্য সি’ নামের ওই রয়্যাল ক্যারিবিয়ান জাহাজটি সোমবার সিঙ্গাপুর থেকে ছেড়ে যায়। কিন্তু এতে ৮৩ বছর বয়সী একজন পুরুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর প্রমোদতরীকে ফিরে যেতে বাধ্য করা হয় বন্দরে। সেখানে যাত্রীদের যার যার কেবিনে অবস্থান করতে বলা হয়।  এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড (এসটিবি) জানায়, সোমবার জাহাজটি বন্দর ত্যাগের তিন দিন আগে কর্তৃপক্ষ বাধ্যতামূলকভাবে সব যাত্রীর কোভিড-১৯ পরীক্ষা করানো হয়। কিন্তু বুধবার করোনা আক্রান্ত ওই ৮৩ বছর বয়সী পুরুষ যাত্রী ডাইরিয়াসহ আরো কিছু উপসর্গ নিয়ে প্রমোদতরীর মেডিকেল সেন্টারে যান। তার করোনা সনাক্ত করা হয় বলে মেডিকেল বোর্ড জানিয়েছে। এরপর থেকেই ওই জাহাজের সকল যাত্রীকে কেবিনে অবস্থান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং যাত্রীদের বন্দর ত্যাগ করার পূর্বে আবারো কোভিড-১৯ পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com