শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব অর্থনীতির অশনিসংকেত: জ্বালানি তেলের দাম দ্রুত বাড়ছে জরুরি ভিত্তিতে ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৪ জনের মৃত্যু সংসদের নেতিবাচক সংস্কৃতি আমরা মুছে দেব: সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ৩০ কোটি ডলারের মার্কিন মিসাইল রাডার ধ্বংস করল ইরান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ স্পিকার, ডেপুটি স্পিকার পদে অভিজ্ঞরা, সংরক্ষিত আসনে ত্যাগীরা প্রাধান্য পাবে সমঝোতা করলে তারাই অপকর্ম ধামাচাপা দিত : আসিফ মাহমুদ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী

জাতীয় পতাকার মাপ ও উত্তোলনে নিয়ম অনুসরণের আহ্বান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২০৯ বার

জাতীয় পতাকার মাপ ও উত্তোলনে অনেক প্রতিষ্ঠান নিয়ম অনুসরণ করে না। এজন্য জাতীয় পতাকা মাপ ও উত্তোলনে সঠিক নিয়ম অনুসরণের আহ্বান জানানো হয়েছে। গতকাল বুধবার সরকারি বিবরণীতে জাতীয় পতাকা সঠিক নিয়মে উত্তোলনের এই আহ্বান জানানো হয়।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন কর্মসূচির অংশ হিসেবে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং কনস্যুলার অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সরকারি বিবরণীতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের

জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)’-এর বিধি ৩ অনুযায়ী ‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকবে। লাল বৃত্তটি পতাকার দৈর্ঘ্যরে এক-পঞ্চমাংশ ব্যাসার্ধবিশিষ্ট হবে। পতাকার দৈর্ঘ্যরে নয়-বিংশতিতম অংশ হতে অঙ্কিত উল্লম্ব রেখা এবং পতাকার প্রস্থের মধ্যবর্তী বিন্দু হতে অঙ্কিত আনুভূমিক রেখার পরস্পর ছেদ বিন্দুতে বৃত্তের কেন্দ্রবিন্দু হবে।

তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় পতাকার সঠিক মাপ ও যথাযথ নিয়ম অনুসরণ না করে অনেকে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন, যা জাতীয় পতাকার অবমাননার শামিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com