শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

মানসিকভাবে ধর্ষণ করা হচ্ছে, দাবি কঙ্গনার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৯২ বার

নতুন কৃষি নীতির প্রতিবাদে উত্তাল ভারত। নতুন এ আইনের প্রতিবাদে দিল্লিমুখী হয়েছেন দেশটির লাখ লাখ কৃষক। কৃষকদের এ আন্দোলনে সুর মিলিয়েছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোসাঞ্জসহ অনেকেই। তবে উল্টোপথে হাঁটছেন কঙ্গনা রানাউত ও সানি দেওলসহ গুটি কয়েক তারকা। তারা গাইছেন মোদি সরকারের সাফাই। আর এ নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে কঙ্গনাদের।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, কৃষক আন্দোলন নিয়ে পক্ষ-বিপক্ষ নেওয়ায় ইতিমধ্যেই কঙ্গনা ও দিলজিতের মধ্যে শুরু হয়েছে বাগযুদ্ধ। এ যুদ্ধে থেমে নেই তাদের ভক্তরাও। দিলজিতের ভক্তরা কঙ্গনাকে নিয়ে তৈরি করেছেন মিম, সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ভাইরাল হয়ে গেছে। আর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কঙ্গনা।

কঙ্গনা রানাউত তার টুইটার অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লিখেন, ‘আমি যা বলেছি তা গোয়েন্দারা আজ বলেছে, কিন্তু লোকজন এমনভাবে ট্রোল করছে যেন দিলজিৎ কঙ্গনাকে ধর্ষণ করেছেন। একজন স্বাধীনচেতা সিঙ্গেল নারীকে আবেগগত ও মানসিকভাবে ধর্ষণ করা হচ্ছিল, সেখানে চিয়ার লিডাররা হাততালি দিচ্ছিল। আমি দেখলাম, তোমরা সবাই…’।

কঙ্গনা রানাউত বর্তমানে ‘থালাইভি’র শ্যুটিং করছেন। তিনি প্রতিদিন ১২-১৪ ঘণ্টা শ্যুটিং করছেন বলে জানিয়েছেন। গতকাল শুক্রবার ‘থালাইভি’র শুটিং রেখে একটি ইভেন্টে যোগ দিতে হায়দরাবাদ থেকে চেন্নাইয়ে গেছেন তিনি।

কঙ্গনার নতুন মন্তব্যের বিষয়ে এখনো মুখ খুলেননি দিলজিৎ। এর আগে কঙ্গনা তাকে জোহরের পোষ্য বলেছিলেন। তখন তিনি জানিয়েছেন, বলিউডওয়ালারাই তার কাছে যান কাজের জন্য, তিনি কখনো বলিউডের কারও কাছে কাজ চাইতে যান না। তার আগে কৃষক আন্দোলন নিয়ে সরকারের পক্ষে অর্থাৎ কৃষকদের বিপক্ষে দাঁড়ানোয় কঙ্গনার সমালোচনা করেছিলেন দিলজিৎ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com