রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

গোপনে ছেলের খতনা : সিদ্দিকের বিরুদ্ধে সাবেক স্ত্রীর জিডি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩১৮ বার

গোপনে ছেলে আরশ রহমানের খতনা করার অভিযোগে অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। গতকাল শনিবার রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মারিয়া মিম নিজেই।

মারিয়া মিম বলেন, ‘আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। বাবুকে সুন্দর করে রেডি করে ওকে দিলাম। একটু পরে ফোনে শুনতে পেলাম, বাবু কান্না করছে। আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, “ওরে তো সুন্নতে খতনা করালাম।” আমার ছেলের সুন্নতে খতনা, অথচ আমিই জানি না। এটা তো একটা ক্রাইম।’

মারিয়া মিম আরও জানান, যেখানে কোর্ট অর্ডার বাচ্চা মর্নিংয়ে যাবে এবং ইভিনিংয়ে চলে আসবে, জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এত বড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন?’

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিকুর রহমান। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের মা-বাবা হন। আর গত বছরের অক্টোবরে আলাদা হয়ে যান সিদ্দিক ও মিম। ওই বছরই ১৯ অক্টোবর ডিভোর্স পেপারে স্বাক্ষর করেন মিম। এরপর সন্তান আরশ রহমান আদালতের নিয়মেই মা ও বাবার কাছে থাকছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com