রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

একসঙ্গে দলত্যাগ করলেন ২৭ জন নাট্যকর্মী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ২৭৭ বার

দেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর থেকে একসঙ্গে প্রতিষ্ঠাকালীন সদস্যসহ মোট ২৭ জন নাট্যকর্মী দলত্যাগ করেছেন। গতকাল শনিবার দলপ্রধান অনন্ত হিরা বরাবর তারা দলত্যাগের চিঠি জমা দেন।

দলত্যাগ প্রসঙ্গে প্রাঙ্গণেমোর’র স্থায়ী সদস্য মাইনুল তাওহীদ লিখিত প্রেস নোটে বলেন, ‘ক্রমাগত অনিয়ম আর ভাবনাগত অমিলের কারণে শেষ পর্যন্ত আর এই দলে থাকা সম্ভব হলো না। যেমন- আমি নিজে এই দলের অর্থ বিভাগের দায়িত্বে থাকলেও আমাকে পাশ কাটিয়ে অর্থের সমস্ত হিসাব দলপ্রধান অনন্ত হিরা নিজে করেন। এভাবে তো আসলে চলে না।’

দলের আরেক স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘দলটি আসলে পারিবারিক থিয়েটারে পরিণত হয়েছে। এখানে সাধারণ সদস্যদের কোনো সম্মান ও মূল্য ছিল না। এসব আর মেনে নিতে পারছি না বলেই দলের বেশির ভাগ সদস্য একসঙ্গে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

প্রাঙ্গণেমোর ছেড়ে যেতে যে ২৭ জন যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছেন তারা হলেন- মাইনুল তাওহীদ, জাহিদুল ইসলাম, সরোয়ার সৈকত, ইউসুফ পলাশ, তৌফিক আজীম রবিন, রবি খান, মীর সালাউদ্দিন বাবু, আবু হায়াত মাহমুদ জসিম, সাইম সিদ্দিকী অপু, রিগ্যান সোহাগ রত্ন, শুভেচ্ছা রহমান, প্রবন বন্ধু নাথ তুহিন, সীমান্ত আমীন, আমিরুল মামুন, অনিন্দ্র কিশোর, ডালিম মিলাদ, তৌহিদ বিপ্লব, সাইদুর রহমান নয়ন, আহমেদ সুজন, লিটু রায়, রুহুল আমীন রাজা, মাহমুদুল হাসান, আব্দুল হাই, এম এম আর মিঠুন, ঊর্মিলা মজুমদার, রাকিব হাসান ও জয়নাল আবেদিন মনির।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com