রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

করোনায় বিশ্বে মৃত্যু আরো কমেছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৫০ বার

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় আট হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২০ হাজার ৪৯০ জনে। সোমবার সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা ছিল ১৬ লাখ ১২ হাজার ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় প্রায় ছয় লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত কোটি ২৮ লাখ ২৪ হাজার ৯৩৬ জনে। আগেরদিন সোমবার এ সংখ্যা ছিল সাত কোটি ২২ লাখ ২১ হাজার ৬৩৪ জন।

করোনা থেকে মোট সুস্থ হয়েছেন চার কোটি ১২ লাখ ২২ হাজার ৫৪১ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৬৫ লাখ ১৫ হাজার ৭১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ৩ লাখ ৪৭৪ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

ভারতে মোট আক্রান্ত ৯৮ লাখ ৮৪ হাজার ১০০ জন এবং মারা গেছেন এক লাখ ৪৩ হাজার ৩৫৫ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৯ লাখ ২৭ হাজার ১৪৫ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৮১ হাজার ৮৩৫ জনের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com