মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ট্রাম্পকে খুনি-সন্ত্রাসী বললেন রুহানি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২৬৫ বার

যুক্তরাষ্ট্রের ক্ষমতায় জো বাইডেন বসছেন এতে ‘উচ্ছ্বাসের’ কিছু নেই; কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা শেষ হচ্ছে এতে ইরান খুবই খুশি। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এ মন্তব্য করেছেন। গতকাল বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি ট্রাম্পকে খুনি, সন্ত্রাসী বলে বর্ণনা করেন। খবর আলজাজিরা।

বক্তৃতায় রুহানি ট্রাম্পকে দুর্বৃত্ত বলে আখ্যা দিয়ে বলেন, তিনি হলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি আইনভঙ্গকারী ব্যক্তি। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বাইডেন আসছেন এতে আমরা আনন্দিত নই; কিন্তু ট্রাম্প বিদায় নিচ্ছেন এতে আমরা খুবই খুশি। ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি বহু নৃশংসতা করেছেন, তিনি ছিলেন একজন খুনি, সন্ত্রাস। এমনকি ট্রাম্প আমাদের টিকার গ্রহণের পথও বন্ধ রেখেছিলেন। নৈতিকতা ও মানবিকতার ছিটেফোঁটাও তার ছিল না।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনা ভাইরাসে মধ্যপ্রাচ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইরান। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ইরান যেন ভ্যাকসিন নিতে না পারে সে জন্য তদবির করেছে ট্রাম্প প্রশাসন। এ ছাড়া ২০১৮ সালে যুক্তরাষ্ট্র যখন পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যায় সেই সময় থেকেই তেহরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঝুলছে।

উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের প্রতি খড়্্গহস্ত ছিলেন। পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে স্মরণকালের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। ক্ষমতার শেষ প্রান্তে এসেও ইরানকে শায়েস্তা করার নানা পরিকল্পনা করেছেন ট্রাম্প। এমনকি তেহরানের পারমাণবিক স্থাপনাতেও হামলা চালাতে চেয়েছিলেন। এ ছাড়া ট্রাম্পের নির্দেশেই ইরানের চৌকস জেনারেল কাশেম সুলেইমানিকে মার্কিন সেনারা হত্যা করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com