রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাজ্যে এবার অনুমোদন পাচ্ছে মডার্নার কোভিড ভ্যাকসিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ২৭২ বার

যুক্তরাজ্য এবার অনুমোদন পাচ্ছে মডার্নার কোভিড ভ্যাকসিন। করোনাভাইরাসের টিকা হিসেবে ফাইজারের পর এবার অনুমোদন পাচ্ছে মডার্নার কোভিড ভ্যাকসিন। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার টিকার অনুমোদন দিয়েছিল যুক্তরাজ্য। এবার মডার্নার টিকার অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও দেশটিতে এরইমধ্যে ফাইজার টিকারও ব্যবহার শুরু হয়েছে। এখন দ্বিতীয় টিকা হিসেবে শিগগিরই মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) জানিয়েছে, মডার্নার টিকা নিরাপদ। এ টিকা নিয়ে এফডিএ-র ৫৪ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ হাজার মানুষের ওপর পরীক্ষায় এটি ৯৪.১ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে।

এফডিএ-এর এমন মতামতের ফলে ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এফডিএ বলছে, ১৮ বছরের বেশি বয়সীদের ওপর মডার্নার টিকা নিয়ে কোনও নিরাপত্তা উদ্বেগ নেই। এর গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

এ সপ্তাহের শেষদিকে এফডিএ-র টিকাবিষয়ক প্রধান যদি মডার্নার ভ্যাকসিনটি অনুমোদন দেন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রজুড়ে এর সরবরাহ শুরু হবে। মডার্না বলেছে, অনুমোদন পেলে তারা বিপুল পরিমাণ টিকা তৈরি করবে।

ফাইজারের টিকা সংরক্ষণ করতে হয় মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াসে। এতো কম তাপমাত্রায় এটি সংরক্ষণ ও স্থানান্তর বেশ কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। তবে মডার্নার টিকার একটি বড় সুবিধা হচ্ছে এর সংরক্ষণ পদ্ধতি। এর সংরক্ষণ ও স্থানান্তর তুলনামূলক সহজ। কেননা এটি সংক্ষণ করতে হয় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com