শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

দুপুরের আগেই শেষ হচ্ছে টঙ্গীর জোড় ইজতেমা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৩৩ বার

টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দুই দিনের জোড় ইজতেমা শেষ হচ্ছে আজ শনিবার। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বিদের সমন্বয়ে দুপুরের আগেই মাওলানা ফারুক আহমেদের মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের মতো এই ইজতেমার সমাপ্তি ঘটবে। গতকাল শুক্রবার সকালে আম বয়ানের মধ্য দিয়ে মাওলানা যোবায়েরের অনুসারীদের ইজতেমা শুরু হয়।

শুক্রবার বাদ ফজর পাকিস্তানের রাইবেন্ড মারকাযের শীর্ষ মুরব্বি মাওলানা জামশেদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় জোড় ইজতেমা। এদিন টিনশেড মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ইজতেমার মুরব্বি সুলাইমান শরীফ। বাদ জুমা সমবেত মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বয়ান করেন মাওলানা ইউসুফ। বাদ আসর বয়ান করেন রাইবেন্ড মারকাযের শীর্ষ মুরব্বি মাওলানা ফাহিম আহমেদ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, প্রশাসনের পক্ষ থেকে তিন চিল্লার সাথীদের ইজতেমা ময়দানে পরামর্শ সভা করার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরের আগেই তাদের সব কাজ শেষ করতে বলা হয়েছে। এ ছাড়া ময়দানের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, এবারের এই জোড় ইজতেমায় চারটি জেলার চার হাজার মুসল্লি অংশ নিয়েছেন। এর মধ্যে ঢাকা জেলা থেকে আড়াই হাজার, গাজীপুর জেলা থেকে সাতশ, টাঙ্গাইল জেলা থেকে চারশ এবং মানিকগঞ্জ জেলা থেকে চারশ মুসল্লি অংশ নিয়েছেন। করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত আকারে হচ্ছে এ আয়োজন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com