বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

ঘুম ভেঙে শোয়েব দেখেন ভারতের স্কোর ৩৬৯, চোখ ধুয়ে দেখেন ৩৬/৯

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৮৬ বার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিন-রাতের টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে যায়। বিশ্বের সেরা ব্যাটিং লাইন-আপ সমৃদ্ধ দলটি শনিবার শেষ পর্যন্ত অ্যাডিলেডে মাত্র আড়াই দিনে হারল ৮ উইকেটে। ভারতের মতো দলের এমন অধঃপতনে হাসির রোল উঠেছে ক্রিকেটবিশ্বে।

কোহলির দলের এই সর্বনিম্ন স্কোর নিয়ে উপহাস করতে ছাড়েননি পাক স্পিডস্টার শোয়েব আখতার। এদিন নিজের টুইটার অ্যাকাউন্টে শোয়েব লেখেন, ‘ঘুম ভেঙে উঠে দেখলাম ভারতের স্কোর ৩৬৯। আমার মোটেও বিশ্বাস হচ্ছিল না। তারপর আমি আমার চোখে পানির ঝাপটা দিয়ে পুনরায় দেখি। তখন দেখলাম স্কোর ৩৬/৯।আমি এটাও বিশ্বাস করতে পারিনি। আবারো ঘুমাতে চলে যাই।’

এই সিরিজের প্রথম ইনিংসে ২৪৪ রান তুলেছিল ভারত। জবাবে প্রথম ইনিংসে অজিরা অল-আউট হয় মাত্র ১৯১ রানে। ৫৩ রানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং ভেঙে পড়ে। তারা অল-আউট হয় মাত্র ৩৬ রানে।
সূত্র : পুবের কলম

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com