বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মডার্নার টিকা সরবরাহ শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ২৩৯ বার

করোনা ভাইরাসের দ্বিতীয় টিকা হিসেবে মডার্নার উদ্ভাবিত টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল থেকে দেশজুড়ে তিন হাজার ৭০০টিরও বেশি স্থানে এ টিকা সরবরাহ শুরু করেছে কর্তৃপক্ষ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ টিকা নেওয়ার ক্ষেত্রে লোকজনকে জনস্বাস্থ্য-সংক্রান্ত নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এক সংবাদ সম্মেলনে টিকাবিষয়ক অপারেশন ওয়ার্প স্পিড প্রজেক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা গুস্তাভে পেরনা জানান, মডার্না তার উৎপাদনকেন্দ্র থেকে সরবরাহস্থলে টিকাগুলো সরিয়ে নিয়েছে। গত শুক্রবার মডার্নার উদ্ভাবিত কোভিড টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। ফাইজার-বায়োএনটেকের টিকা অনুমোদনের এক সপ্তাহের মধ্যে এটি অনুমোদন পায়।

মডার্নার টিকা ৯৪ শতাংশ নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র কোম্পানিটির সঙ্গে এ টিকার ২০ কোটি ডোজ কেনার চুক্তি করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com