বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

হালুয়াঘাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২১২ বার

ময়মনসিংহের হালুয়াঘাটে ফে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।

বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার গোবরাকুড়া সীমান্তের ১১২৪ নং মেইন পিলার (৫-এস) সংলগ্ন ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে মোঃ খাইরুল ইসলাম (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি গোবরাকুড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র।

সূত্র আরো জানায়, গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটায় গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাকারবারি মাধ্যমে গরু আনার উদ্দেশে সীমান্ত অতিক্রম করতে গেলে ভারতের গাছুয়াপাড়া সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ-৫৫) টহলরত দল তাকে গুলি করে।

পরে তার পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এমনটি নিশ্চিত করেছেন বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ উমর ফারুক।

উল্লেখ্য, গত ২১ জুন একই সীমান্তে আব্দুল জলিল (২৬) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com