সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

পিএসজির শেষের ঝলক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩১০ বার

শুরুর দিকে এক গোল পেলেও বাকি সময়টা খরা। গোল যেন আর আসছিলই না। তবে শেষের ঝলকে দারুণ জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ১২ মিনিটে তিন গোলের সুবাদে ফরাসি জায়ান্টরা পেয়েছে বড় জয়। লিগ ওয়ানে বুধবার পিএসজি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্ত্রাসবুরকে।

ঘরের মাঠে স্ত্রাসবুরকে শুরু থেকেই চেপে ধরে পিএসজি। প্রথম গোল আসে ১৮ মিনিটে। ডি মারিয়ার শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি, কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ফরাসি ডিফেন্ডার পেমবেলে (১-০)। পিএসজির একাডেমিতে বেড়ে ওঠা ১৮ বছর বয়সী এই খেলোয়াড়ের সিনিয়র দলের হয়ে এটাই প্রথম গোল।

এরপর ম্যাচের নিরঙ্কুশ আধিপত্য ছিল স্বাগতিক পিএসজির। কিন্তু গোলের দেখা মিলছিল না। কিন্তু শেষের দিকে মাত্র ১২ মিনিটে গোল আসে তিনটি। স্কোর ফুলেফেঁপে ৪-০।

৭৯ মিনিটে ডি মারিয়ার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ৮৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ইদ্রিসা গেয়ির দারুণ গোল (৩-০)। আর অতিরিক্ত সময়ে স্ত্রাসবুরের কফিনে শেষ পেরেক ঠুকেন ময়েজ কিন।

১৭ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আগের মতো তিনে আছে পিএসজি। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে স্ত্রাসবুর। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিলি। ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিও (গোল ব্যবধানে পিছিয়ে থাকায়)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com