রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দুই কোটি ২০ লাখ ডলারে বিক্রি মাইকেল জ্যাকসনের বাড়ি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ২৬৩ বার

ক্যালিফোর্নিয়ার লস অলিভসে প্রয়াত মাইকেল জ্যাকসনের দি নেভারল্যান্ড র‍্যাঞ্চ নামে বাড়িটি অবশেষে কিনে নিয়েছেন তারই এক সাবেক বন্ধু রন বার্কলে। এর জন্য তাকে গুনতে হয়েছে ২২ মিলিয়ন পাউন্ড বা দুই কোটি বিশ লাখ ডলার পরিশোধ করেছেন।

এ সংক্রান্ত চুক্তির সাথে জড়িত তিন ব্যক্তিকে উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রায় দুই হাজার সাতশ একর জমির ওপর বাড়িটি ২০১৫ সালে বিক্রির জন্য তালিকাভুক্ত করে দাম চাওয়া হয়েছিল ১০০ মিলিয়ন বা দশ কোটি ডলার। এরপর থেকে এর দাম ওঠানামা করছিলো। গত বছর সর্বনিম্ন ৩১ মিলিয়ন ডলারে তালিকাভুক্ত করা হয়।

১৯৮৭ সালে জ্যাকসন নিজে ১ কোটি ৯৫ লাখ ডলারে বাড়িটি কিনেছিলেন এবং খ্যাতির চূড়ায় থাকার সময়ে এখানেই তিনি বসবাস করতেন। তিনি এটিকে একটি বিনোদন কেন্দ্রে পরিণত করেন যার মধ্যে একটি চিড়িয়াখানাও ছিলো। তবে ৯০ ও এর পরবর্তী দশকে নেভারল্যান্ড ছিলো মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে ওঠা শিশু যৌন হয়রানির কয়েকটি অভিযোগ তদন্তের মূল কেন্দ্র। নেভারল্যান্ডকে তরুণ বালকদের গ্রুমিংয়ের জন্য ফ্যান্টাসি ওয়ার্ল্ড হিসেবে ব্যবহারের অভিযোগ সবসময় প্রত্যাখ্যান করেছেন মাইকেল জ্যাকসন।

এর মধ্যে তের বছরের একটি ছেলেকে হয়রানির অভিযোগে বিচারের মুখোমুখি হয়ে খালাস পেয়েছিলেন তিনি। তার মৃত্যুর পরে নেভারল্যান্ডের নতুন নামকরণ হয় সিকামোর ভ্যালি র‍্যাঞ্চ হিসেবে এবং এরপর ব্যাপক সংস্কার করা হয়।

বার্কলে’র মুখপাত্র বলেন, এই বিনিয়োগকে তিনি ল্যান্ড ব্যাংকিং সুবিধা হিসেবে দেখছেন। ৬৮ বছর বয়সী এই ব্যবসায়ীর ২৪শে ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত সম্পদের পরিমাণ প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলার। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com