বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

চেয়ারম্যানকে ‘ভাই-বাপ’ডেকেও রক্ষা পেলেন না গৃহবধূ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ১৯৬ বার

মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদেরের বিরুদ্ধে বিচারপ্রার্থী এক গৃহবধুকে (৪৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার শানবান্ধা গ্রামে গত ১৪ ডিসেম্বর রাতে চেয়ারম্যানের নিজ বাড়িতে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী।

পুলিশ ও ওই গৃহবধূ জানান, গত ১৪ ডিসেম্বর সামান্য বিষয় নিয়ে ওই গৃহবধূর সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। এরপর এই বিষয়টি সুরাহার জন্য ওইদিন সন্ধ্যায় ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আব্দুল কাদেরের কাছে যান। এরপর ওই গৃহবধূ তার স্বামীর বাড়িতে ফিরে যেতে না চেয়ে ঢাকায় ভাইয়ের বাসায় যেতে চান। তখন ওই চেয়ারম্যান তাকে ঢাকায় যেতে না দিয়ে নিজ বাড়িতে নিয়ে আসেন। ওই রাতে চেয়ারম্যানের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। এই সুযোগে চেয়ারম্যান ওই গৃহবধূকে ধর্ষণ করেন।

চেয়ারম্যানকে ভাই, দাদা ও বাপ ডেকেও রক্ষা পাননি তিনি। পরে আব্দুল কাদের ওই নারীকে স্বামীসহ থাকার ব্যবস্থাসহ কাজ দেওয়ার প্রলোভন দেখান। পরদিন তাকে ৫০০ টাকা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, গতকাল শুক্রবার রাতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী গৃহবধূ। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com