শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামবাসীদের সংঘর্ষ, নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২০২ বার

কিশোরগঞ্জের ইটনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রজারকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে বাদল মিয়া (৪০) এবং শান্তিপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মিরাজ মিয়া (৭০)। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান জানান, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দুই গ্রামের দুইজন নিহত হন। এ সময় দুই গ্রামের অন্তত ৪৫ জন আহত হয়েছেন।

ওসি জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com