সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

করোনায় অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বাতিল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৫০ বার

মহামারী করোনাভাইরাসের কারণে ২০২১ সালের দুটি বিশ্বকাপ বাতিল করার ঘোষণা দিয়েছে ফিফা। করোনার প্রকোপ না থামলে ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্ট দুটি ২০২৩ সালের আগে আয়োজন করা অসম্ভব।

বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, কোভিড-১৯ মহামারীর কারণে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা এখনও চলছে। বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগে এমন বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করা যাচ্ছে না। যে কারণে ২০২১ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দুটি বাতিল করা হলো। ’

বাতিল করা হলেও ২০২৩ সালে এই দুটি টুর্নামেন্ট নির্ধারিত ভেন্যুতেই সফলভাবে আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে ফিফা।

এরআগে করোনার কারণে ২০২০ সালের ইউরো কাপ ও কোপা আমেরিকা স্থগিত হয়েছে। আগামী বছরের জুনের আগে মাঠে গড়াচ্ছে না টুর্নামেন্টটি। এছাড়া আফ্রিকান ন্যাশনস কাপ ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত হয়েছে এই করোনার কারণে। তথ্যসূত্র : আনাদোলু

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com