মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

১৯৫ রানে অল আউট অস্ট্রেলিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৭০ বার

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে ১৯৫ রানে অল আউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। বল হাতে ভারতের হয়ে অভিষেকেই দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। ৩৮ রানের মধ্যে দলটি হারায় তিন উইকেট। একে একে বিদায় নেন জো বার্নস (০), ম্যাথু ওয়েড (৩০) ও স্টিভেন স্মিথ (০)।

অসি শিবিরে প্রথম হামলা চালান বুমরাহ। তিনি বিদায় করেন বার্নসকে। এরপর অশ্বিনের স্পিন চক্করে সাজঘরে ফেরেন ওয়েড ও অভিজ্ঞ স্মিথ।

দলের প্রাথমিক বিপযয় সামাল দেন লাবুশানে ও ট্রাভিস হেড। এই জুটি দলকে নিয়ে যান ১২৪ রান অবধি। হেডকে অধিনায়ক রাহানের ক্যাচ বানান বুমরাহ। ৯২ বলে ৩৮ রানে ফেরেন হেড। দলীয় স্কোরে ১০ রান যোগ হওয়ার পর টেস্টে অভিষেকে নিজের প্রথম উইকেট পান হায়দরাবাদের অদম্য পেসার মোহাম্মদ সিরাজ। তার বলে লাবুশানে ক্যাচ দেন আরেক অভিষিক্ত সুবমান গিলের হাতে। প্রথম উইকেট প্রাপ্তিতে সিরাজের উল্লাস তখন গগন বিদারী।

১৩২ বলে ৪৮ রান করে ফেরেন লাবুশানে। এরপর অবশ্য ধারাবাহিক বিরতিতে উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার। শেষ অবধি স্বাগতিকদের ইনিংস শেষ হয় ৭২.৩ ওভারে ১৯৫ রানে। ক্যামেরুন গ্রিন ১২, অধিনায়ক টিম পেইন ১৩, নাথান লিওন ২০ রান করেন।

বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার জসপ্রিত বুমরাহ। তিন উইকেট নেন স্পিনার অশ্বিন। ১৫ ওভারে ৪ মেডেনে ৪০ রানে দুটি উইকেট নেন অভিষেক ম্যাচ খেলতে নামা সিরাজ। বাকি একটি উইকেট পান রবীন্দ্র জাদেজা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com