রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রের টিনেসিতে বিস্ফোরণ, ভবন ক্ষতিগ্রস্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ২৬০ বার

যুক্তরাষ্ট্রের টিনেসি রাজ্যের রাজধানী নাশভিলে শক্তিশালী বোমা বিস্ফোরণে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় পুলিশ বলেছে, উদ্দেশ্যমূলকভাবে এই হামলা চালানো হয়েছে। শুক্রবার বড়দিনের সকালে এ ঘটনার পর নাশভিলের ডাউনটাউন বন্ধ করে দিয়েছে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন দ্য গার্ডিয়ান। সেখানকার মেয়র জন কুপার বলেছেন, প্রাথমিকভাবে যেসব তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে এই বোমা হামলা চালানো হয়েছে। এফবিআই ঘোষণা দিয়েছে যে, তারা ব্যুরো অব এলকোহল, ট্যোবাকো, ফায়ারআর্মস এন্ড এক্সপ্লোসিভস-এর সঙ্গে তদন্ত করছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

টিনেসির সবচেয়ে বড় শহর নাশভিল। এখানকার আইন প্রয়োগকারী কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণের স্থানে তারা মানুষের সম্ভাব্য কিছু নমুনার সন্ধান পেয়েছেন। তবে বিস্ফোরণের সঙ্গে তার কি সম্পর্ক সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি এর সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com