শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২৪৮ বার

পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলমগীরের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভা এলাকার ২নং ওয়ার্ডের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন ভোটকেন্দ্রের সামনে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। পরে পুলিশ, বিজিবি ও র্যা ব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে বিভিন্ন কেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে একাধিক ধাওয়া পাল্ট ধাওয়া ও সংষর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, পঞ্চগড় পৌরসভার ১৫টি কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৩ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com