বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কুয়েতের বিমান-স্থল-সমুদ্রবন্দর খুলছে শনিবার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৪১ বার

কুয়েতের বিমানবন্দর, স্থলপথ ও সমুদ্রবন্দর আগামী শনিবার ২ জানুয়ারি থেকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গতকাল সোমবার দেশটির মন্ত্রী পরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আরব টাইমস প্রকাশিত।

পূর্বের সিদ্ধান্ত অনুসারে, আগামী শুক্রবারের পর শনিবার ২ জানুয়ারি ২০২১ সাল থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করবে কুয়েত। তবে সমুদ্র ও সীমান্ত পথ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ায় দেশটির সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় কুয়েত। এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ নিষিদ্ধ ৩৪ দেশের নাগরিকদের সরাসরি কুয়েতে প্রবেশের অনুমতি দিলেও ১৫ ডিসেম্বর হতে প্রথম ধাপে শুধুমাত্র ফিলিপাইনের নাগরিকরা এসে পৌঁছায়। তবে শনিবার হতে ভিজিটসহ অন্যান্য ভিসায় তৃতীয় দেশ হয়ে দুবাই অথবা অন্য দেশে আটকে থাকা যাত্রীরা কুয়েতে প্রবেশ করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com