শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ১১ বছর বয়সের শর্ত স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৪ বার

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মোঃ খায়েরুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী, এবার প্রাথমিকে ভর্তির নূন্যতম বয়স ছয় বছর ধরা হয়। সে হিসেবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছর নির্ধারণ করা হয়।

গত ১৭ ডিসেম্বর অনলাইনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়। কিন্তু সরকারি কড়াকড়িতে ১১ বছরের কম বয়সীরা ভর্তির আবেদন করতে পারছিল না। অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com