সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

বছরের শেষ ম্যাচে বার্সার হোঁচট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৪৩ বার

বছরের শেষ ম্যাচে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারলো না বার্সেলোনা। মঙ্গলবার লা লিগার ম্যাচে এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালান দলটি।

প্রথমার্ধ ছিল গোলশূন্য। কয়েকটি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বার্সার আক্রমণভাগের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে বার্সাকে চমকে লিড নেয় এইবার। গোলটি করেন কিকে।
গোল হজমের পর বার্সাও তেতে ওঠে। ফলও দ্রুত পেয়ে যায় দলটি। ৬৭ মিনিটে সমতাসূচক গোলটি করেন বার্সার দেম্বেলে। বাকি সময়ে জয়সূচক একটি গোলের জন্য মরিয়া ছিল বার্সা। কিন্তু পারেনি দলটি।
৭৪ ভাগ বল দখলে রাখা বার্সা এইবারের গোল পোস্টে শট নিতে পেরেছিল মাত্র ৫টি। এইবার তিনটি। বার্সা কর্নার আদায় করেছিল ৫টি। সেখানে এইবার ছিল আরও এগিয়ে। সফরকারীরা আদায় করে নিয়েছিল সাতটি কর্নার।

১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে বার্সেলোনা। সেখানে ১৬ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করা এইবার রয়েছে ১৪তম স্থানে। বার্সার চেয়ে দুই ম্যাচ কম খেলা অ্যাটলেটিকো মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com