বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইসরাইলের সাথে সম্পর্কে নিরাপত্তাহীনতা বাড়বে সৌদির : ইরান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৩৫ বার

ইরান বলছে, সৌদি আরব ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলে তা রিয়াদের জন্য নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু বয়ে আনবে না। ইরানের সংসদ স্পিকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।

মঙ্গলবার লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তাবেদারি করে সৌদি আরব নিজের নিরাপত্তাহীনতাই কেবল বাড়াচ্ছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদির আগ্রাসনকে তিনি ওয়াশিংটন ও তেল আবিবের একটি প্রকল্প, যা বাস্তবায়ন করে দিচ্ছে সৌদি আরব।

কিছু আরব দেশ আপস প্রক্রিয়ার মাধ্যমে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য যে প্রতিযোগিতায় নেমেছে তাতে দুঃখ প্রকাশ করেন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, আপস প্রক্রিয়ায় যদি মুসলিমদেশগুলো পরস্পরের শত্রুতে পরিণত হয়, তবে তা অবশ্যই বর্জনীয়।

তবে বিশ্লেষকরা মনে করছেন, গত কয়েক মাসে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সুদান ও মরক্কো ইসরাইলের সাথে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করেছে। সৌদি আরবের সবুজ সংকেত নিয়ে এসব দেশ তেল আবিবকে স্বীকৃতি দিয়েছে।

তারা বলছেন, অচিরেই সৌদি আরবও সব রাখঢাক ঝেড়ে ফেলে কুদস দখলদার ইসরাইলের সাথে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দিতে পারে।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com