রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ট্রাম্পের সহযোগীরা ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করছে: বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ বার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেন বলেছেন, পেন্টাগনসহ সরকারের বিভিন্ন স্থানে বসে থাকা ট্রাম্পের সহযোগীরা ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করছেন। বাইডেন হুশিয়ারি উচ্চারণ করে বলেন– ট্রাম্প প্রশাসনের এসব তৎপরতার কারণে আমেরিকার জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

তিনি বলেন, ক্ষমতাগ্রহণে প্রতিরক্ষাসহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় তথ্য তার টিমকে দেয়া হচ্ছে না।-খবর বিবিসি’র

জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক সহকারীদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন ডেমোক্র্যাটদলীয় বিজয়ী বাইডেন।

কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত নভেম্বরের নির্বাচনে পরাজয় মানতে অস্বীকৃতি জানিয়েছেন।

৩ নভেম্বরের নির্বাচনের কয়েক সপ্তাহ পার হওয়ার পরও বাইডেনকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দেয়া হচ্ছে না। কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তরে এটি নিয়মিত ও অপরিহার্য কাজ।

তবে সোমবার বাইডেনের কাছ থেকে এমন মন্তব্য আসার পর যুক্তরাষ্ট্রের অ্যাক্টিং ডিফেন্স সেক্রিটারি ক্রিস্টোফার মিলার বলেন, ক্ষমতা হস্তান্তরে কর্মকর্তারা সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ৪০০ কর্মকর্তার ১৬৪টি সাক্ষাৎকার নিয়েছে এবং পাঁচ হাজার পাতার নথি সরবরাহ করেছে। বাইডেনের ট্র্যানজিশনাল টিম প্রাথমিকভাবে যা চেয়েছিল, এই নথি তার চেয়েও অনেক বেশি।

একজন মুখপাত্র বলেন, বাইডেনের টিমের সঙ্গে পেন্টাগন স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। উপদেষ্টাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকের পর বাইডেন বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ব্যবস্থাপনা ও বাজেট অফিস থেকে তার টিম বাধার মুখে পড়ছে।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যুতে বর্তমানে বিদায়ী প্রশাসনের কাছ থেকে আমরা সব তথ্য পাচ্ছি না। এটি কেবল তথ্যের ঘাটতি না; আমার দৃষ্টিতে দায়িত্বজ্ঞানহীনতা।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে আমাদের বাহিনীর অবস্থানের স্বচ্ছ চিত্র দরকার। এতে যে কোনো বিভ্রান্তির সুযোগ কাজে লাগাতে পারে মার্কিন বৈরী শক্তি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com