শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নতুন পরিচয়ে মা-ছেলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার তাকে পাওয়া যাবে ভিন্ন পরিচয়ে। শুধু তাই নয়, সঙ্গে এসেছে একমাত্র ছেলে আব্রাম খান জয়ের নামটিও। গতকাল এই চিত্রনায়িকা বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ লাভ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, ‘আমাদের সমিতিতে একটি আবেদন জমা দিয়েছিলেন এই অভিনেত্রী। সমিতির গভর্নিং বডি এটা যাচাই-বাছাই করে, গতকালই এটির অনুমোদন দেওয়া হয়েছে।’

জানা গেছে, অপুর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘অপু-জয় প্রোডাকশন হাউস’।

এদিকে, এ বিষয়ে জানতে অপুর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বগুড়ায় জন্ম নেওয়া অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ ছবির মধ্যদিয়ে রূপালি পর্দায় নাম লেখান। ২০০৫ সালে এফআই মানিকের ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর তারা জুটি বেঁধে অভিনয় করেছেন প্রায় ৭২টি ছবিতে।

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব-অপু। বিষয়টি প্রকাশ্যে আসে ২০১৭ সালে। পরের বছরই তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়। আর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com