শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯
  • ৪৫৮ বার

শ্রীলঙ্কার বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার স্থানীয় সময় সকাল ৭ টায় ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়েবে। একটানা ভোট চলবে ১০ ঘণ্টা ধরে। এবারের নির্বাচনে মোট ৩৫জন প্রার্থী অংশ নিচ্ছেন যা একটি রেকর্ড। কেননা এর আগে কোনো প্রেসিডেন্ট নির্বাচনে এত বেশি সংখ্যক প্রার্থী দেখা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে প্রভাবশালী দুই রাজনৈতিক পরিবারের সদস্য সাজিথ প্রেমাদাসা ও গোতাবায়া রাজাপাকসের মধ্যে। ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি- ইউএনপি’র প্রার্থী সাজিথ সাবেক প্রধানমন্ত্রী রানাসিংহ প্রেমাদাসার ছেলে। সংখ্যালঘু তামিল ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে তিনি খুব জনপ্রিয়। বিরোধী শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট- এসএলপিপি’র প্রার্থী গোতাবায়ে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভা

তবে এবারের নির্বাচনে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা অংশ নিচ্ছেন না।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো শ্রীলঙ্কা। ২২টি জেলার ১২ হাজার ৮৪৫টি ভোটকেন্দ্রে শনিবার সকাল থেকে একযোগে ভোটগ্রহণ চলছে । এ নির্বাচনে মোট বৈধ ভোটারের সংখ্যা ১ কোটি ৬০ লাখ। আর ফলাফল প্রকাশিত হবে আগামীকাল রোববার।

শ্রীলঙ্কায় ভয়াবহ তামিল বিদ্রোহকে কেন্দ্র করে দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটার পর দেশটিতে এর আগে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com