সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

আবার বাবা হচ্ছেন সাকিব!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৩০৪ বার

নতুন বছর ২০২১ এর শুরুতেই সুখবর দিলেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান! এই অলরাউন্ডার ক্রিকেটার আবার বাবা হতে যাচ্ছেন বলে ধারণা করছেন তার ভক্তরা। তবে সাকিব সরাসরি বিষয়টি নিশ্চিত না করলেও ভক্তরা ঠিকই এই অলরাউন্ডারের করা এক পোস্টে সেটিরই ইঙ্গিত পাচ্ছেন। কারণ আজ শুক্রবার দুপুরে নিজের সোস্যাল হ্যান্ডেলে এমনই ইঙ্গিত দেন ক্রিকেট জগতের এই সুপারস্টার।

সাকিব তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি ফেসবুকে আপলোড করে লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন যোগ। শুভ নববর্ষ সবাইকে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে একই বার্তা দিয়েছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। তবে সাকিব কি সত্যিই বাবা হতে যাচ্ছেন কিনা এ বিষয়ে এখনো তাদের কেউই নিশ্চিত করেনি।

এর আগে, গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন সাকিব। প্রসঙ্গত, ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম সন্তান যার নাম আলাইনা হাসান অব্রি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com