বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

করোনায় মৃত্যু ১৮ লাখ ছাড়ালো

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২৫১ বার

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৮ লাখ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় নয় হাজার নয় শ’ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। ফলে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৮ লাখ ২৭ হাজার ১৭৮ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছে আরো চার লাখ ৭০ হাজার লোক। এ নিয়ে বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৩৯ লাখ ৬০ হাজার ৩৫৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ৭৮৮। আর আক্রান্ত দুই কোটি এক লাখ ২৮ হাজার ৬৯৩ জন।

করোনা আক্রান্তের দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এক কোটি দুই লাখ ৮৬ হাজার ৭০৯ জন করোনা আক্রান্ত। আর মৃতের সংখ্যা দেড় লাখের কাছাকাছি, এক লাখ ৪৮ হাজার ৯৯৪ জন।

মৃতের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৯৫ হাজার ৪১১ জন। আর আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫৭৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com