সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২৮১ বার

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আজ শনিবার সকালে বাড়িতে জিম করছিলেন সৌরভ গাঙ্গুলি। এ সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি। এরপরই তিনি মাথা ঘুরে পড়ে যান।

মাথা ঘুরে পড়ে যাওয়ার পর সৌরভ গাঙ্গুলিকে সঙ্গে সঙ্গে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ডা. সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি বলেন, ‘সৌরভের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে ওর অবস্থা স্থিতিশীল রয়েছে।’

হাসপাতালের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, আপাতত সৌরভ গাঙ্গুলির অবস্থা স্থিতিশীল। এখনই উদ্বেগের কিছু নেই। তার শারীরিক সব রকম পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এর আগে সৌরভ গাঙ্গুলির নিউরোলজিকাল বা কার্ডিওলজিকাল সমস্যা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সব পরীক্ষার পরে তবেই হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে জানাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com