বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পর্বতচূড়ায় বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেই গভীর খাদে তরুণী, অতঃপর…

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২৯৬ বার

বিশ্বের যেকোনো প্রান্তে প্রেম নিবেদন কিংবা বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটা সবসময় আবেগঘন হয়ে থাকে। তেমনই পর্বতের চূড়ায় উঠে আবেগঘন এক মুহূর্তে হাঁটু গেড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এক প্রেমিক। প্রস্তাবে রাজি হয়ে ‘হ্যাঁ’ বলেন প্রেমিকা। ঠিক সেই রোমান্টিক মুহূর্তটা বিপর্যয়ে রূপ নেয়। পা পিছলে ৬৫০ ফুট নিচে পড়ে যান ওই তরুণী। পরে তাকে ধরতে গিয়ে পড়ে যান প্রেমিকও। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ইউরোপের দেশ অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চল ক্যারিনথিয়ায়।

ডেইলিমেইল, এনডিটিভিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত ২৬ ডিসেম্বর ফলকার্ট পর্বতের চূড়ায় ওঠেন ওই প্রেমিক–প্রেমিকা। পরদিন ৩২ বছর বয়সী প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন ২৭ বছর বয়সী প্রেমিক। তখন ওই তরুণী পাহাড়ের একেবারে ধারে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই রোমান্টিক ক্ষণে পা পিছলে ওই তরুণী ৬৫০ ফুট নিচে পড়ে যান। কিন্তু নীচে পড়ে গেলেও বরফের স্তূপ থাকায় প্রেমিকা বেঁচে যান।

এদিকে, প্রেমিকার পড়ে যাওয়া দেখে তাকে ধরার চেষ্টা করেন প্রেমিক। কিন্তু তাতে লাভ হয়নি। উল্টো তিনিও পা ফসকে ৫০ ফুট নিচে গিয়ে পড়েন।

পরে একজন পথচারী সংজ্ঞাহীন অবস্থায় ওই তরুণীকে পড়ে থাকতে দেখে জরুরি সেবা বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। সেবা বিভাগের লোকজন এসে দুজনকে উদ্ধার করেন। পর্বতের খাড়া প্রান্ত থেকে প্রেমিককে উদ্ধার করতে ব্যবহার করা হয় হেলিকপ্টার।

ওই প্রেমিক–প্রেমিকাকে উদ্ধারকাজে যুক্ত থাকা একজন পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, দুজনের ভাগ্য ভালো। এখানে যদি তুষারপাত না হতো, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। দুজনকেই চিকিৎসা দেওয়া হয়েছে। তরুণের শরীরে জখম ছিল।

এভাবে রোমান্টিক প্রস্তাব দেওয়া এটিই প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বরে চলন্ত নৌকায় প্রেমিকাকে বিয়ে প্রস্তাব দেওয়ার সময় নৌকা টলকে পানিতে পড়ে যান প্রেমিক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com