শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বাস ও অটোরিকশার সংঘর্ষে ৭ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১
  • ২১৮ বার

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও দুইজন আহত হয়েছে। আজ রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ফলে ময়মনসিংহ-নেত্রকোনা রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে জেলার গাছপাড়া বাজার এলাকায় নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com