শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

এবার কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১৯৫ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার পর এবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শ্বশান ঘাটের কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সোয়া ৮টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত সৈয়দপুর ইলুয়া পুকুর শ্বশান ঘাট কালি মন্দিরে এ ঘটনা ঘটে।

ওই এলাকার বাসিন্দারা জানান, গতকাল রাতে কীর্তন গাইতে যাওয়ার সময় ওই কালি মন্দিরে প্রণাম জানাতে যায় তারা। এ সময় তারা মন্দিরের কালি প্রতিমাটি মাথা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের খবর দেন তারা।

মন্দিরের সভাপতি জিতেন চন্দ্র রায়ের অভিযোগ, মন্দিরের জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এর আগে, গত শুক্রবার বিকেলে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার চেষ্টা করে এক ব্যক্তি। এ সময় পুলিশ হাতেনাতে তাকে আটক করে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতায় আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com