রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

জানুয়ারিতে হতে পারে ২টি শৈত্যপ্রবাহ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪৩৩ বার

চলতি মাসে দেশে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটির পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, শৈত্যপ্রবাহের দুটির মধ্যে একটি ‘তীব্র’ শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

জানুয়ারিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ডিসেম্বরের চেয়েও নেমে যেতে পারে বলে আভাস দিয়েছেন সামছুদ্দিন আহমেদ। মূলত প্রতি বছর জানুয়ারিতেই বাংলাদেশে বেশি শীত অনুভূত হয়। এবারও মৌসুমের বেশি শীত এ মাসেই পড়বে বলে তিনি জানান।

চলতি মাসের আবহাওয়ার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের এ পরিচালক জানান, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা থাকতে পারে। কুয়াশার দাপট কখনো কখনো দুপুর পর্যন্ত থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। জানুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। আর তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে এলে তাকে মাঝারি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

গত মাসেও দেশে দুটি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। গত ১৮ থেকে ২৩ ডিসেম্বর ও ২৬ থেকে ৩১ ‍ডিসেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বয়ে যায়।

চলতি মৌসুমে মধ্য ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। ১৯ ডিসেম্বর এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে, যা ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com