বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ভ্যাকসিন পেতে ভারতের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩৯০ বার

করোনার ভ্যাকসিন রপ্তানি বন্ধের বিষয়ে ভারতের সিদ্ধান্তের কথা জানেন না পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তবে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় জানতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। আজ সোমবার সকালে গণমাধ্যমকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

আবদুল মোমেন বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন পেতে ভারতের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে, মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা বলেন, ‘রোববার ভারতের নিয়ন্ত্রণ সংস্থা তাদের টিকার জরুরি অনুমোদন দিয়েছে। তবে শর্ত হচ্ছে ভারতের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেরাম ইনস্টিটিউটের টিকা রপ্তানি করা হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা এ মুহূর্তে শুধু ভারত সরকারকে টিকা সরবরাহ করতে পারব। টিকা মজুত না করারও নির্দেশ দেওয়া হয়েছে।’ পুনাওয়ালা আরও বলেন, ভারতের অন্তভ্যরীণ বাজারে টিকা বিক্রি করা থেকেও সেরামকে বিরত থাকতে বলা হয়েছে।’

অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় ভারত। কয়েক মাস এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ভারতের এ নিষেধাজ্ঞার কারণে দরিদ্র দেশগুলোতে টিকা পৌঁছাতে কয়েক মাস দেরি হতে পারে।

উল্লেখ্য, অক্সফোর্ড ইউনিভার্সিটি-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্তানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় ভারত। কয়েক মাস এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ভারতের এ নিষেধাজ্ঞার কারণে দরিদ্র দেশগুলোতে টিকা পৌঁছাতে কয়েক মাস দেরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com