সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

কষ্টের জয়ে বছর শুরু মেসিদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ২৩৩ বার

১৬ ম্যাচে জয় মাত্র একটি। তবে ড্র নয়টি। সব মিলিয়ে পয়েন্ট ১২। অবস্থান সবার নিচে। এমন দলের বিরুদ্ধে বার্সা জিতবে হেসে খেলে। এটাই ছিল অনুমিত। কিন্তু স্প্যানিশ লা লিগায় সোমবার হুয়েস্কার মাঠে রীতিমতো ঘাম ঝড়াতে হলো মেসিদের। অনেক কষ্টে বার্সা জিতেছে ১-০ গোলে।

হুয়েস্কার পণ যেন ছিল, যেকোন মূল্যের রক্ষণ সামলাও। গোল হজম করা যাবে না। সেটাতে প্রায় সফল তারা। এর মাঝে বার্সার একটি গোল পার্থক্য গড়ে দেয়। কাতালানদের হয়ে একটি গোল করেন ফ্রাংলে ডি জং।

এই ম্যাচে চোট কাটিয়ে ফিরেছিলেন লিওনেল মেসি। খেলেছেন ভালো। তবে গোলের সুযোগও নষ্টও করেছেন অনেক। হতাশা উপহার দেয়া তালিকায় আছেন উসমান দেম্বেলে ও পেদ্রিরাও। প্রথমার্ধে বার্সেলোনার ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে।

২৭ মিনিটে নিজেদের রক্ষণভাগকেও হুয়েস্কার সীমানায় তুলে আনা বার্সেলোনা পায় কাঙ্ক্ষিত গোলের দেখা। বাঁ দিক থেকে ছোট ডি-বক্সের মুখে বাড়ানো মেসির দারুণ ক্রসে লাফিয়ে দেওয়া টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন ডি জং।

৪১ মিনিটে মেসির দারুণ ফ্রি কিক রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে বাঁক খেয়ে জালে জড়াতে যাচ্ছিল। ঝাঁপিয়ে কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক ফার্নান্দেস।

দ্বিতীয়ার্ধেও গোলের জন্য অনেক চেষ্টা করে গেছে বার্সা। মেসির ৬৯ মিনিটের জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৭৭ মিনিটে দেম্বেলের আরেকটি প্রচেষ্টা রুখে ব্যবধান বাড়তে দেননি ফার্নান্দেস। কষ্টের হলেও স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সাা।

দিনের অন্য ম্যাচে আলাভেসের মাঠে ২-১ গোলে জিতে শীর্ষে ফিরেছে আটলেটিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ৩৮। দুইয়ে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৬। দুটি ম্যাচ বেশি খেলেছে তারা। সেখানে ১৬ ম্যাচে ৮ জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে বার্সা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com