রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

১০ মাস পর ঘর থেকে বের হলেন ঐশ্বরিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ২৫৪ বার

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ১০ মাস পর ঘর থেকে বের হলেন। কালো পোশাকে ঢাকা ছিল তার শরীর। এর পরও তাকে চিনতে ভুল করেননি ফটোপ্রেমীরা। তাকে দেখে ছবি তুলতে শুরু করেন আর পোজ দেন এই অভিনেত্রী।

কালো লেগিংস, কালো কোট, কালো মাস্ক, কালো ওভারসাইজড সানগ্লাস– এমনকি কাঁধের ব্যাগটিও ছিল কালো।

রোববার সকালে সপরিবারে হায়দরাবাদের বিমানবন্দরে নামেন ঐশ্বরিয়া। এ সময় ফ্রেমবন্দি হন ঐশ্বরিয়াসহ বচ্চন পরিবার।

বাইরে ঘুরতে বের হলেই মায়ের সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরতে ভালোবাসে আরাধ্যা। তবে ওই দিন একেবারে আলাদা দেখা গেছে তাকে।

গোলাপি রঙের ট্র্যাকস্যুটের সঙ্গে ম্যাচ করে গোলাপি স্নিকার্স, গোলাপি মাস্ক, গোলাপি ফ্রেমের সানগ্লাস ও গোলাপি হেয়ার ব্যান্ড পরেছিল আরাধ্যা। ছবি দেখে ঐশ্বরিয়ার ভক্তরা ‘গোলাপি পরী’ বলে মন্তব্য করেছেন।

কিন্তু হঠাৎ ১০ মাস পর বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই হায়দরাবাদে কেন গেলেন তিনি!

জানা গেছে, বেশ কয়েক দিন হায়দরাবাদেই শুটিং করবেন ঐশ্বরিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com