শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

স্বামীকে খুনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, অতঃপর…

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৪৪ বার

স্বামীকে ছুরি দিয়ে খুন করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ৩৬ বছরের এক নারী। তারপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। গত শনিবার ভারতের দিল্লির ছাতারপুর এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে ঘটেছে এ ঘটনা। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই নারী।

গতকাল সোমবার পুলিশ এই ঘটনার কথা জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। পুলিশ বলেছে, প্রতিবেশীদের থেকে ফোন পেয়ে দরজা ভাঙার পর পুরো বিষয়টি তাদের সামনে আসে।

প্রতিবেদনে বলা হয়, ওই নারী স্বামীকে খুন করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা নজরে এসেছিল এক প্রতিবেশীর। তারপর ওই বাড়ির মালিক এবং প্রতিবেশী ফোন করেন স্থানীয় থানায়। পুলিশ দরজা ভেঙে দেখে মৃত ব্যক্তির দেহ রক্তে ভেসে যাচ্ছে। দেওয়ালের বিভিন্ন জায়গায় রক্তের দাগ। ওই নারীও চেতনাহীন অবস্থায় পড়ে রয়েছেন।

পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলছে তার। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, ওই দম্পতি একটি বিমা সংস্থায় কাজ করতেন। তাদের কোনো সন্তান নেই। তাদের বাড়ি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে হলেও ২০১৩ সাল থেকে তারা ছাতারপুরেই ভাড়া থাকতেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com