বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

সবকিছু পেশাদারি দৃষ্টিতেই দেখছেন মাশরাফি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩১৩ বার

কেন্দ্রিয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। ছেড়েছেন নেতৃত্বও। শুধুমাত্র ক্রিকেটার হিসাবে দলে জায়গা পাওয়ার ইচ্ছা ছিল তার। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে বল হাতে নিজের যোগ্যতার প্রমাণও দিয়েছিলেন। তারপরও ভবিষ্যত বিবেচনায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাশরাফিকে দলে রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে যাকে ঘিরে এত আলোচনা সেই মাশরাফি বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন। সবকিছু পেশাদারি দৃষ্টিতেই দেখছেন।

তিনি বলেছেন, ‘এটা পেশাদার জগৎ। তারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি পেশাদারীভাবেই নিচ্ছি এটাকে। আর কিছু বলার নেই। আগেও বলেছিলাম, জাতীয় দলে সুযোগ না পেলেও খেলা চালিয়ে যাব। এখনো সেটিই বলছি। আপাতত আর কিছু ভাবছি না।’

জাতীয় দলের হয়ে আপাতত খেলা হচ্ছে না। কবে বল হাতে মাশরাফিকে তাহলে দেখা যাবে। তার জন্য অপেক্ষা করতে হবে ঘরোয়া ক্রিকেট অবধি। ঢাকা প্রিমিয়ার লিগে আবার দেখা যেতে পারে নড়াইল এক্সপ্রেসকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com