শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

দরিদ্র কৃষকের ঘরে দুই মাথার শিশু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ২১৬ বার

মাগুরায় জোড়া মাথা নিয়ে এক কন্যাসন্তানের জন্ম হয়েছে। গতকাল দুপুরে বেসরকারি একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। পরে শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শিশুটির বাবা মাগুরা সদরের জগদল এলাকার দরিদ্র কৃষক পলাশ মোল্লা জানান, স্ত্রী সোনালির (২৩) প্রসব বেদনা হওয়ায় তাকে মাগুরা ভায়না এলাকার মা হোমিও ক্লিনিকে আনা হয়। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। পরে ডা. মাসুদুল হক শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তির পরামর্শ দেন। এ দম্পতির এর আগে এক সন্তান রয়েছে। প্রসূতির শারীরিক অবস্থা ভালো জানান তিনি।

শিশুটির পরিচর্যায় নিয়োজিত সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র নার্স রাশিদা খাতুন জানান, একই শরীরে দুটি মাথাসহ জন্ম নেওয়া শিশুটির অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। অক্সিজেনসহ হাসপাতালের জরুরি বিভাগ থেকে দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী চিকিৎসা করছেন। তবে শিশুটির শ্বাসকষ্টজনিত

সমস্যা রয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলা হলেও শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া যেতে অনীহা প্রকাশ করেন শিশুটির দরিদ্র পিতাসহ পরিবারের সদস্যরা।

এদিকে দুই মাথাসহ জন্মা নেওয়া নবজাতককে দেখতে হাসপাতালে ভিড় করেন উৎসুক মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com