বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বগুড়ার দুই স্কুল থেকে জিয়ার নাম বাদ পড়ছেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ২৩৪ বার

বগুড়ার গাবতলী উপজেলায় অবস্থিত দুটি স্কুল থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে নতুন নামকরণ-সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন। এর ফলে স্কুল দুটি থেকে জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে নতুন নামকরণের সিদ্ধান্ত বহাল রয়েছে।

জানা যায়, ১৯৯৬ সালে গাবতলী শহীদ জিয়াউর রহমান গালর্স হাই স্কুল এবং ২০০০ সালে শহীদ জিয়া হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। স্কুলের সব কার্যক্রম সেই নামেই পরিচালিত হয়ে আসছিল। কিন্তু চলতি বছরের ১৯ এপ্রিল কোনো কারণ উল্লেখ ছাড়াই শিক্ষা মন্ত্রণালয় থেকে এই নামটি পরিবর্তন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই আদেশটি চ্যালেঞ্জ করে স্কুল দুটির কমিটির ম্যানিজিং কমিটির চেয়ারম্যান মো. এনামুল হক নূতন ও মোর্শেদ মিল্টন হাইকোর্টে রিট করেন। ওই দুই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৮ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে স্কুল দুটির নাম পরিবর্তন-সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ে ওই আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন।

পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা গতকাল চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও তুষার কান্তি রায়।

পরে ডেপুটি অ্যার্টনি জেনারেল তুষার কান্তি রায় বলেন, স্কুল দুটির নাম পরিবর্তন-সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ হাইকোর্ট স্থগিত করেছিলেন। এই আদেশ চেম্বার আদালত স্থগিত করেছেন। ফলে শহীদ জিয়াউর রহমান গার্লস হাই স্কুলের নাম সুখানপুকুর বন্দর বালিকা উচ্চবিদ্যালয় এবং গাবতলী শহীদ জিয়া হাইস্কুলের নাম গাবতলী পূর্ব পাড়া হাইস্কুল হিসেবে নামকরণের আদেশ বহাল থাকছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com