শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

আমরণ অনশন করবেন ৩১৫ কলেজের শিক্ষক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ২৭৮ বার

বিগত বছরে তিন শতাধিক কলেজ জাতীয়করণ করা হলেও এক‌ই মানের এসব কলেজের সাড়ে ৫ হাজার শিক্ষক বৈধ নিয়োগ পেয়েও এমপিওভুক্তির আওতায় আসেনি। তাই উচ্চ শিক্ষা চালু থাকা বেসরকারি ৩১৫টি কলেজের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন। দ্রুত দাবি পূরণ না হলে আমরণ অনশনে যাওয়ার‌ও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এমপিওভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করে শিক্ষক ফেডারেশন। এ সময় শিক্ষকরা জানান, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন, বেসরকারি ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনার্স মাস্টার্স থাকবে না। পরিবর্তে শর্ট কোর্স চালু রাখা হবে।

শিক্ষকরা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়নি। তবে ১৯৯৩ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি ৩১৫টি কলেজে অনার্স-মাস্টার্স কোর্স চালু রয়েছে। যেখানে ২৮ বছর ধরে সরকারি সুযোগ-সুবিধার বাইরে থেকে শিক্ষকরা উচ্চ শিক্ষা দিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, করোনাভাইরাস মহামারির মধ্যেও বিভিন্নভাবে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে নিচ্ছেন। তাই অচিরেই সরকারের জনবল কাঠামোতে অন্তর্ভুক্তি করে এমপিওভুক্তির দাবি জানান কর্মরত শিক্ষকরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com