বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতে এবার ‘বার্ড ফ্লু’র হানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ২৫৬ বার

করোনাভাইরাস অতিমারীর মাঝেই নয়া আশঙ্কা ভারতে। ফের শুরু হলো ‘বার্ড ফ্লু’। রাজস্থানের পরিস্থিতি ক্রমেই চিন্তা বৃদ্ধি করছে। বার্ড ফ্লু নিয়ে অন্যান্য রাজ্যকেও সতর্ক করেছে কেন্দ্র। বার্ড ফ্লু এতই মারাত্মক হতে পারে, এর কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।

বার্ড ফ্লু কী?

বার্ড ফ্লু একটি ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগ। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে এই রোগ হয়ে থাকে। এই ভাইরাসটি সাধারণত পাখিদের মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই চলে যায় বলে এই রোগটিও দ্রুত ছড়িয়ে পড়ে। এই বার্ড ফ্লু বায়ুবাহিত হয়।

কী কী লক্ষণ দেখে বুঝবেন যে বার্ড ফ্লু হয়েছে?

এই ভাইরাস সংক্রমণের পর রোগীর দেহে প্রাথমিকভাবে জ্বরের লক্ষণ প্রকাশ পায়। জ্বর, গা ব্যথা, গা ম্যাজম্যাজ করা, ঠাণ্ডা লাগা, হাঁচি, কাশি, মাথাব্যথা, মাংসপেশি ব্যথা, বমি, পেট খারাপ এই ধরনের উপসর্গ থাকে। অনেকের ক্ষেত্রে এই লক্ষণ খুব বেশি দেখা যায়। মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে। এনসেফেলাইটিস, হৃদপিণ্ডের সংক্রমণ, মায়োসাইটিস হয়। বার্ড ফ্লু-র জন্য প্রয়োজনীয় অ্যান্টিব্যাকটিরিয়াল ওষুধ রয়েছে।

কীভাবে এই রোগ ছড়ায়?

আক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ সংস্পর্শে অন্য ব্যক্তির মাঝে বার্ড ফ্লু ছড়াতে পারে। আক্রান্ত পাখির ডিম বা গোশত সঠিকভাবে সিদ্ধ করে না খেলে বার্ড ফ্লু হতে পারে। এটি ভাইরাসজনিত একটি ছোঁয়াচে রোগ। বার্ড ফ্লু নির্ণয়ের ক্ষেত্রে, রক্তে এই ভাইরাসের অ্যান্টিবডি পিসিআর পদ্ধতিতে দেখে ভাইরাসটি শনাক্ত করা যায়।

হাঁস বা মুরগি বা অন্যান্য পাখি ধরা বা নাড়াচাড়া করা উচিত নয়। অসুস্থ হাঁস, মুরগি বা অন্যান্য পাখিদের শিশুদের থেকে দূরে রাখতে হবে। ১৯৯৭ সালে প্রথম এই H5N1 ভাইরাসের খবর প্রকাশ্যে আসে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com