বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ২৬৫ বার

টেস্টের সুদীর্ঘ ইতিহাস দলটির। অথচ র‌্যাঙ্কিং চালুর পর কখনো স্বাদ নেয়া হয়নি প্রথম স্থানের। দেরিতে হলেও সেই কাজটি করে দেখালো এবার নিউজিল্যান্ড। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দলটি এসেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।

প্রথম টেস্টে পাকিস্তানকে ইনিংস ও ১০১ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্টে বুধবার পাকিস্তানকে আরো বড় ব্যবধানে হারায় কিইউরা। তারা জেতে ইনিংস ও ১৭৬ রানে।

শুধু পাকিস্তান নয় গত কয়েক মাসে নিজেদের মাটিতে দুর্দান্ত টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। রীতিমতো পর্যুদস্ত করেছে এর আগে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে। তার ফলটাও হাতে নাতে পেল উইলিয়ামসন শিবির। দেশের মাটিতে সব মিলিয়ে ১৭ টেস্ট ধরে অপরাজিত তারা। সবশেষ হারটি ছিল ২০১৭ সালের মার্চে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

পাকিস্তান সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পরই অস্ট্রেলিয়ার সমান ১১৬ রেটিং পয়েন্ট হয়ে যায় নিউজিল্যান্ডের। তবে তখনো অস্ট্রেলিয়া এগিয়ে ছিল ভগ্নাংশের ব্যবধানে। এরপর পাকিস্তানকে প্রথম টেস্টে হারানোর পর কিউইদের রেটিং পয়েন্ট উঠে যায় অস্ট্রেলিয়ার ওপরে। আনুষ্ঠানিকভাবে এক নম্বর হতে তাই কিউইদের প্রয়োজন ছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। দ্বিতীয় টেস্টে বড় জয় দিয়েই সেটি নিশ্চিত করল তারা। তাদের রেটিং পয়েন্ট এখন ১১৮।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com