শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

দ্বিপাক্ষিক চুক্তিতে ভ্যাকসিন ক্রয় বন্ধ করতে হবে : ডব্লিউএইচও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৩৩৭ বার

দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে করোনার ভ্যাকসিন ক্রয় বন্ধ করার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়ে, ওই সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেন , ‘ধনী দেশগুলো কয়েকটি ভ্যাকসিনের বেশিরভাগ সরবরাহ কিনে নিয়েছে। আমি আহ্বান জানাচ্ছি যারা বেশি ভ্যাকসিন কিনে নিয়েছেন তারা যাতে কোভ্যাক্সের জন্য এগুলো দান করেন।

তিনি আরও বলেন, ‘আমি আহ্বান জানাচ্ছি, ধনী দেশগুলো যেন করোনা ভ্যাকসিন ক্রয়ের জন্য দ্বিপাক্ষিক চুক্তি করা বন্ধ করে। তা না হলে স্বল্পোন্নত ও ‍উন্নয়নশীল দেশগুলো ভ্যাকসিনের ন্যায্যতা থেকে বঞ্চিত হবে। ’

উল্লেখ্য, সবার জন্য টিকা নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে গৃহীত উদ্যোগ ‘কোভ্যাক্স’ । এ উদ্যোগের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com