শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

গোপনে প্রেমিকার ঘরে ঢুকে ‘গণধোলাই’ খেলেন প্রেমিক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২০১ বার

পাবনার ভাঙ্গুড়ায় গোপনে প্রেমিকার ঘরে ঢুকে দেখা করতে এসে স্থানীয়দের হাতে ধরা খেয়েছেন আজিজুল ইসলাম (১৮) নামের এক প্রেমিক। পরে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। গতকাল শনিবার সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর সদরের ৯নং ওয়ার্ডের বিশ্বাস পাড়ায় এ ঘটনা ঘটে।

আজিজুল ইসলাম উপজেলার খানমরিচ ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানীতে সিকিউরিটি সহকারি হিসেবে কর্মরত।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর সদরের বিশ্বাস পাড়ার জনৈক এক ব্যক্তির কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আজিজুলের। বিষয়টি প্রায় ৬ মাস পূর্বে মেয়ের পরিবারের লোকজন জানতে পারে। তারপর তারা দুজনকে সতর্ক করে দেন এবং মোবাইল ফোন ব্যবহার থেকে তাদের মেয়েকে বিরত রাখেন। এমতাবস্থায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে আজিজুল কাউকে কিছু না বলে গোপনে ওই জনৈক মেয়ের শোবার ঘরে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকে।

পরে প্রেমিকার চাচাতো ভাই ঘরে প্রবেশ করে খাটের নিচে লোক দেখে চিৎকার করতে থাকে। তখন স্থানীয়রা এগিয়ে এসে আজিজুলকে আটক করে আগে গণধোলাই দিয়ে পরে ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। জিজ্ঞাসাবাদের আটককৃত যুবক নিজেকে প্রেমিক বলে দাবি করেন।

আটক আজিজুল ইসলাম জানান, সে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে এসেছে ভাঙ্গুড়াতে। কিন্তু সবাই তাকে ভুল বুঝে আটক করেছে। ওই মেয়ের সঙ্গে তার দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের সূত্র ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার এসআই মোদাচ্ছের হোসেন খান বলেন, অভিযুক্তকে আটক করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com