শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সাতক্ষীরায় বাস খাদে পড়ে দুইজনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ২১৯ বার

সাতক্ষীরায় বাস খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আরো আন্তত ১৫জন আহত হয়েছে।

দুর্ঘটনায় নিহত একজনের নাম পরিচয় পাওয়া গেছে। সে শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মন্ডলের ছেলে রামপদ মন্ডল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খুলনা থেকে বাসটি শাকদাহ এলাকায় পৌঁছালে আরেকটি বাস ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি বাস (খুলনা মেট্রো-জ-০০-০৪-০০৬৯) মাছের ঘেরে পড়ে যায়। অন্যটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বাভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে ভর্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com