শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে যুক্তরাষ্ট্র: মাহদী আমিন হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে বাড়তি ২৪ লাখ টাকা নতুন ভিসা বন্ড নীতি, যুক্তরাষ্ট্রে যেতে ‍লাগতে পারে ২৪ লাখ টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন আয়নাঘরে রাখার পর ভারতে নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২৭০ বার

সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি অনুষ্ঠিত হবে আজ সোমবার। দুপুর সাড়ে ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্মেলনকেন্দ্রে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে এ লটারি।

গত ৩০ ডিসেম্বর অনলাইন লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের কথা ছিল। উচ্চ আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনের সময় বাড়িয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী বয়সসংক্রান্ত জটিলতার কারণে আবেদন করতে পারেনি, তাদের ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সময় ছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক অনুবিভাগের পরিচালক মো. বেলাল হোসেন জানান,

শিক্ষামন্ত্রী দীপু মনি লটারির কার্যক্রম উদ্বোধন করবেন। ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা অনলাইনের আবেদনের সময়ে দেওয়া আইডি নম্বর দিয়েই লটারির ফল জানতে পারবেন।

সরকারি নিয়মানুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছরের বেশি এবং ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ১১ বছর। কিন্তু এবার বয়সসংক্রান্ত জটিলতার কারণে অনেকেই আবেদন করতে পারেনি। এ নিয়ে হাইকোর্টে রিট পিটিশন হওয়ার পর আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ‘ডিজিটাল লটারি কার্যক্রম’ স্থগিত করে এখন আবেদন ও লটারির নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com