শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, যুবলীগ নেতা গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ১৯৮ বার

যশোরের অভয়নগর উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইমদুল হক (৩৩) নামে যুবলীগ নেতার বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ধারণকৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।

ইমাদুল হক উপজেলার শুভরাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবলীগ সভাপতি। তার বিরুদ্ধে গতকাল সোমবার রাতে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

মামলার এজাহারে বলা হয়েছে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফেরার পথে গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নওয়াপাড়াবাজারে পৌঁছালে ইমাদুল তার পথ রোধ করেন। ওই নারীর সন্তানকে খুনের হুমকি দিয়ে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে তার পরিধেয় বস্ত্র খুলে ফেলেন। তার সম্পূর্ণ বিবস্ত্র করে মোবাইল ফোনের মাধ্যমে তা ভিডিও করেন। পরে ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া হুমকি দেন।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তালিম হোসেন বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে ইমাদুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘জোর করে গৃহবধূকে বিবস্ত্র করে মোবাইল দিয়ে ভিডিও ধারণ এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় ইমদুলের বিরুদ্ধে পর্ণোগ্রাফি ও নির্যাতন আইনে দুটি মামলা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com