শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মাকে কোপানোর ৭ দিনের মাথায় আগুনে ভস্মিভূত সেই যুবক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ২০৪ বার

মাকে কোপানোর সাত দিনের মাথায় আগুনে ভস্মিভূত হয়ে গেছে মো. সোহাগ নামের এক যুবক। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে ঘরে আগুন লাগলে ওই যুবক পুড়ে যায়। খবর পেয়ে ভোর ৪টার দিকে ফায়াস সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা মো. সোহাগের ভস্মিভূত লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ বলছে, অনুমান ছাড়া মো. সোহাগের লাশের তেমন কোনো অস্তিত্ব নেই। আপদমস্তক পুরোটাই পুড়ে অঙ্গার হয়ে গেছে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবুল বশর সবুজ বলেন, অলিপুর গ্রামের নুর নবীর বাড়িতে কেয়ারটেকার হিসেবে থাকেন মৃত ছালেহ আহমদের স্ত্রী নিলুফা আক্তার বালি ও মো. সোহাগসহ তার দুই ছেলে। নুর নবীর বাড়ির সকলে ঢাকা ও অন্যত্র বসবাস করেন। গত ৬ জানুয়ারি সোহাগ তার মাকে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাকে কুপিয়ে আহত করার সাতদিনের মাথায় সোহাগ নিজেই লাশ হলো।

স্থানীয়রা জানান, গত সপ্তাহ খানেক আগে সোহাগ তার মাকে কুপিয়ে আহত করার পর সে কিছুটা অস্বাভাবিক আচরণ করছে। মায়ের কাছে টাকা না পেয়ে সে তার মাকে কুপিয়ে আহত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক মো. ইমরান হোসেন বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোনো রহস্য আছে কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com